1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 22, 2026, 8:19 pm
শিরোনাম
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল দেশ সেরা সাঁতারু মাইশাকে মুন্সীগঞ্জ ডিসির সংবর্ধনা সংস্কৃতিকে দলীয় প্রভাবমুক্ত করে জাতীয় ঐক্যের শক্তিতে রূপ দিতে চায় সরকার: মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী

পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি কার্যনির্বাহী কমিটির সভা ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Friday, July 14, 2023,
  • 340 Time View

১৪ জুলাই ২০২৩, কাগজ প্রতিবেদক

সদস্যের মধ্যে আরও সম্প্রীতি তৈরিতে বার্ষিক মিলনমেলা, বার্ষিক সাধারণ সভা, নতুন সদস্য অন্তর্ভুক্তি, পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ আয়াজনসহ নানা বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির (বাপাজস) এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৪ জুলাই) সকালে গাজীপুরস্থ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যলয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সমিতির গতিশীলতা আনতে ‘কার্যনির্বাহী পরিষদের সভা ও মুক্ত আলোচনা’ অনুষ্ঠানে আরও নানা বিষয় উঠে আসে। এতে সভাপতিত্ব করেন বাপাজস সভাপতি মোঃ আবুল কাসেম শিখদার।

সভার শুরুতে বাপাজসের সাধারণ সম্পাদক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু সমিতির বিগত সভার অগ্রগতি, কার্যক্রমসহ সাংগঠনিক নানা বিষয় তুলে ধরেন। পরবর্তীতে উপস্থিত অন্যান্য সদস্যবৃন্দ তাঁদের মতামত ব্যক্ত করেন। সভায় আগামী বছরের জানুয়ারির শুরুতে সদস্যদের মধ্যে পারস্পারিক সম্প্রীতি বৃদ্ধির জন্য একটি মিলনমেলা ও বার্ষিক সাধারণ সভা, নতুন সদস্যদের অন্তর্ভুক্তিসহ সংগঠনের গতিশীলতা আনতে বিভাগীয় সমন্বয়ক, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশসহ জনসংযোগ পেশার উন্নয়নে অন্যন্যা প্রতিষ্ঠানের মাধ্যমে সদস্যদের প্রশিক্ষণ আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক ও বাপাজস যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামছুল আলম শিবলী, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল্সের জনসংযোগ অফিসের অতিরিক্ত পরিচালক ও বাপাজস কোষাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর কবীর, বাপাজস-এর সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ মো. বশিরুল ইসলাম, বাংলাদেশ উš§ুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক ও বাপাজস-এর প্রচার সম্পাদক মোহাম্মদ আল-আমিন খান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আব্দুর রশিদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) কৃষিবিদ মোস্তফা পাটওয়ারী সভায় অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025