1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 24, 2026, 2:32 am
শিরোনাম
মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জেলা প্রশাসনের সভা টঙ্গীবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল

নোয়াখালীতে করোনায় মারা যাওয়া প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীও আক্রান্ত

Reporter Name
  • Update Time : Wednesday, April 15, 2020,
  • 219 Time View

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ইতালিপ্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীরও করোনা পজিটিভ এসেছে।তবে ওই নারীর শরীরে কোনো উপসর্গ না থাকায় তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে তার পরিবারের ১৯ জন সদস্যের।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইনুল ইসলাম।তিনি আরো বলেন করোনা আক্রান্ত ওই নারী তিন মাসের অন্তঃসত্ত্বা।তার বাড়িতে স্বাস্থ্য অধিদপ্তরের মোবাইল টিম কাজ করছে। ওই নারীর স্বাস্থ্য সুরক্ষার জন্য সকল ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

উল্লেখ্য, ইতালিপ্রবাসী ওই ব্যক্তির (৪৫) নমুনা পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়ে। গত বৃহস্পতিবার ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। ওই প্রবাসীকে চিকিৎসা দেয়া নোয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসক ও তার পরিবারের সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়। বিশেষ লকডাউন করা হয় সোনাপুর ইউনিয়নকে।ইতালিপ্রবাসী ওই ব্যক্তি নভেম্বর মাসে দেশে ফিরেন। কিছুদিন আগে তার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে স্থানীয় পল্লী চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী বাড়িতে চিকিৎসা চলে। গত বুধবার বিকালে অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

জেলা সিভিল সার্জন ডা. মোঃ মোমিনুর রহমান জানান, নিহতের লাশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রেখে নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস পরীক্ষা করা হয়। শনিবার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে পরীক্ষায় করোনা ভাইরাস ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

ওই প্রবাসীর পরিবারের ২৯ সদস্যকে সোনাইমুড়ি অন্ধ কল্যাণ সমিতি চক্ষু হাসপাতালে স্থানান্তর করে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর আগে বৃহস্পতিার বাড়িটি লকডাউন করে লাল পতাকা উত্তোলন করে দিয়েছিল উপজেলা প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025