1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 23, 2026, 12:48 am
শিরোনাম
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল দেশ সেরা সাঁতারু মাইশাকে মুন্সীগঞ্জ ডিসির সংবর্ধনা সংস্কৃতিকে দলীয় প্রভাবমুক্ত করে জাতীয় ঐক্যের শক্তিতে রূপ দিতে চায় সরকার: মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী

দোকানের ভেতর যুবকের হাত-পা বাঁধা লাশ

Reporter Name
  • Update Time : Thursday, April 16, 2020,
  • 233 Time View

গাজীপুরে একটি দোকানের ভেতর থেকে হাত-পা বাঁধা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম কাউসার (১৯)। তিনি ওই দোকানের কর্মচারী ছিলেন। বৃহস্পতিবার গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বাজার এলাকার স্থানীয় মো: রিয়াজ উদ্দিন শেখের দোকান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত কাউসার ভোলার তজুমুদ্দিন থানার মলমসুরা গ্রামের মোকসেদ আলীর ছেলে।

দোকান মালিক রিয়াজ উদ্দিন জানান, কাউছার স্থানীয় নার্গিসের বাড়ি ভাড়া থাকে তার দোকানে কাজ করতো। দোকানের নিরাপত্তার স্বার্থে সে রাতে দোকানেই থাকতো। প্রতিদিনের মত বুধবারও সে দোকানে ছিল। বৃহস্পতিবার ভোরে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়বি। পরে দোকানে গেলে তার হাত-পা বাঁধা লাশ দেখতে পান। পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

জয়দেবপুর থানার ওসি মো: জাবেদুল ইসলাম জানান, কাউছার দোকান মালিকের ভায়রা নয়নের বাড়িতে দাওয়াত খেয়ে রাত সাড়ে ১০টার দিকে দোকানে ফেরেন। পরদিন বৃহস্পতিবার ভোরে দোকান মালিক রিয়াজ উদ্দিন ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যার্থ হন। পরে দোকানে গিয়ে তাকে ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজায় ধাক্কা দিলে দরজাটি খুলে যায় এবং ভেতরে কাউছারের লাশ পড়ে থাকতে দেখেন। এসময় তার গলায় কাপড় পেঁচানো ও হাত-পা রশিতে বাঁধা ছিল। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025