1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 23, 2026, 9:12 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জেলা প্রশাসনের সভা টঙ্গীবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল

ত্রাণ নিয়ে বাড়ী ফেরা হলো না আছমার

Reporter Name
  • Update Time : Saturday, April 4, 2020,
  • 473 Time View

আড়াইহাজারে ত্রাণ নিয়ে বাড়ী ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে আছমা (৫০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। এক রাত নিখোঁজ থাকার পর শনিবার সকালে রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করেছে পরিবারের লোকজন। উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা চন্দনপুরা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আসমা ওই গ্রামের আবুল হোসেনের স্ত্রী।

পরিবারের লোকজন জানান, শুক্রবার সন্ধ্যায় দয়াকান্দা গ্রামের বিত্তশালী জাকিরের বাড়ী থেকে ত্রাণ নিয়ে বাড়ী ফিরছিলেন আছমা। পথে চন্দন পুরা চকে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে যায়। সেখানে পড়েই মৃত্যু বরণ করেন আছমা। সারা রাত খোঁজাখুঁজির পর শনিবার ভোরে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে পরিবারের লোকজন। তার নেয়া ত্রাণ সামগ্রী লাশের পাশেই পড়েছিল।

আড়াইহাজার থানার ওসি তদন্ত আমির হোসেন জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি ত্রান নিয়ে ফেরার পথে বড় এক চকে হৃদরোগে আক্রান্ত হয়ে মহিলাটি মারা যায়। কোন অভিযোগ না থাকায় লাশটি দাফনের জন্য দিয়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025