1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 22, 2026, 8:18 pm
শিরোনাম
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল দেশ সেরা সাঁতারু মাইশাকে মুন্সীগঞ্জ ডিসির সংবর্ধনা সংস্কৃতিকে দলীয় প্রভাবমুক্ত করে জাতীয় ঐক্যের শক্তিতে রূপ দিতে চায় সরকার: মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে কি না? জানা যাবে আজ

Reporter Name
  • Update Time : Wednesday, June 10, 2020,
  • 502 Time View

করোনাভাইরাসের কারণে অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে তো? উত্তর জানা যাবে আজই।

বুধবার বিকেলে টেলিকনফারেন্সে আইসিসি বোর্ড সভা অনুষ্ঠিত হবে। এই বোর্ড সভায় যোগ দেবেন আইসিসির পূর্ণ সদস্য ভুক্ত সবগুলি দেশের সভাপতি।

গত ২৮ মে শেষ সভায় বিশ্বকাপ নিয়ে আলোচনা করেছিলেন নীতিনির্ধারকরা। বিশ্বকাপ নিয়ে ইতিবাচক মনোভাব থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি তারা। তবে আজকের বৈঠকে সব চূড়ান্ত হবে বলেই জানা গেছে। বিশেষ করে ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, যে করেই হোক বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে আইসিসিকে চাপ দেবে বিসিসিআই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সিদ্ধান্ত নিয়ে বিলম্ব চায় না ভারত। যদি সূচি অনুযায়ী বিশ্বকাপ হয় তাতে ভারতের কোনও আপত্তি নেই। যদি সূচি অনুযায়ী না হয় হয়, তা আজ-ই যেন চূড়ান্ত হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হলে, ওই ফাঁকা সময়ে আইপিএল করার ভাবনা ভারতের। আইপিএল আয়োজনের পরিকল্পনার জন্যই আজ বিসিসিআই আইসিসি বৈঠক উত্তপ্ত হবে।

তবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ও বিশ্বের সব চেয়ে ধনী ক্রিকেট বোর্ডের মধ্যে আজ এমনিতেইও বাক যুদ্ধ হবে। ট্যাক্স ইস্যুতে দুই সংস্থার মধ্যে গত কয়েক মাস ধরেই চলছে দ্বন্দ্ব। নোংরা ই-মেইল চালাচালিও হচ্ছে। আজকের বৈঠকে ট্যাক্স নিয়ে ফয়সালা হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, ২০১৬ বিশ্বকাপের আয়োজক ছিল ভারত।ট্যাক্স বাবদ প্রায় ২৩ মিলিয়ন ডলার পাবে আইসিসি। কিন্তু গত চার বছরে তা ঝুলিয়ে রেখেছে বিসিসিআই। এ জন্য ভারতে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন হবে কিনা এই নিয়ে সংশয় প্রকাশ করেছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হুমকি দিয়েছে, যদি ট্যাক্স ইস্যু বিসিসিআই সমাধান করতে না পারে তাহলে বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নেওয়া হবে।

এদিকে আজকের বৈঠকে করোনা পরবর্তী সময়ে আইসিসির নতুন এফটিপি, আইসিসির পরবর্তী নির্বাচন নিয়েও দিক নির্দেশনা আসতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025