1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 22, 2026, 8:20 pm
শিরোনাম
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল দেশ সেরা সাঁতারু মাইশাকে মুন্সীগঞ্জ ডিসির সংবর্ধনা সংস্কৃতিকে দলীয় প্রভাবমুক্ত করে জাতীয় ঐক্যের শক্তিতে রূপ দিতে চায় সরকার: মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নেয়ার হুমকি আইসিসির

Reporter Name
  • Update Time : Wednesday, May 27, 2020,
  • 476 Time View

২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দায়িত্ব ছিল ভনিজ সরকারের কাছ থেকে আইসিসি’র কর মৌকুফ করা। কিন্তু আজ অবধি, সেই কাজটা করতে পারেনি বিসিসিআই।

ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ আয়োজনে প্রায় ২৫০ কোটি টাকার লোকসান হয় আইসিসির। আগামী বছরেও যদি ভারত সরকারের ট্যাক্স অব্যাহতি না পাওয়া যায়, তবে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে ৮ হাজার কোটি টাকা।

তাই আগামী বছরের টি-২০ বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে অন্য কোথাও আয়োজনের হুমকিও দিয়েছে আইসিসি।

ইএসপিএনক্রিকইনফো এক প্রতিবেদনে জানায়, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের কর অব্যাহতির বিষয়ে আইসিসি এবং বিসিসিআই গত দুইমাস ধরে নিজেদের মধ্যে আলোচনা করেছে।

গত ১৮ মে’র মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্বান্ত জানানোর জন্য বিসিসিআই’কে শেষ সময়সীমা বেঁধে দিয়েছিল আইসিসি।
কিন্তু বিসিসিআই সময়সীমা চায় ৩০ জুন পর্যন্ত। কিন্তু আইসিসি তা মানতে রাজি নয়।

তবে যাই হোক, বিসিসিআই যদি ভারত সরকার থেকে ট্যাক্স অব্যাহতি না এনে দিতে পারে তবে আগামী বছরের টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে পারবে না ভারত। এমনকি ২০২৩ সালে ভারতের হওয়ার কথা ওয়ানডে বিশ্বকাপ আয়োজকও বদলে যেতে পারে।

সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025