1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 24, 2026, 12:15 am
শিরোনাম
মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জেলা প্রশাসনের সভা টঙ্গীবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল

জামালপুরে নতুন ১ জনসহ ৮ জনের শরীরে করোনা শনাক্ত

Reporter Name
  • Update Time : Sunday, April 12, 2020,
  • 236 Time View

জামালপুরে ২৮ বছর বয়সী মৃত এক নারীর নমুনা পরীক্ষা শেষে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ওই নারীর বাড়ি জেলার ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের সভারচর গ্রামে।

এ ঘটনায় ওই গ্রামের ৫০টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডাক্তার আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান। এছাড়াও মৃতের গোসল ও দাফনকাজে অংশ নেওয়া ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আগামীকাল তাদেরও সোমবার নমুনা সংগ্রহ করা হবে।

মৃত ওই নারীসহ জামালপুরে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ জন। এরমধ্যে বকশীগঞ্জ উপজেলায় ২ জন, দেওয়ানগঞ্জ উপজেলায় ২ জন, মেলান্দহ উপজেলায় ২ জন, মাদারগঞ্জ উপজেলায় ১ জন ও ইসলামপুর উপজেলায় ১ জন। এদের মধ্যে ১ জন মৃত্যুবরণ করেছেন।

জানা গেছে, গত শুক্রবার (১০ এপ্রিল) সকালে সভারচর গ্রামে নিজ বাড়িতে সর্দি ও জ্বর নিয়ে মারা যান এক নারী। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন কিনা তা নিশ্চিত হতে দুপুরে তার নমুনা সংগ্রহ করা করে স্বাস্থ্য বিভাগ। এরপর ওই নারীর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং লাশ দাফন করা হয়েছে। ওই নারী ক্যান্সারেও ভুগছিলেন বলে পরিবারের লোকজন দাবি করেছেন।

জামালপুরের সিভিল সার্জন ডাক্তার আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোকায়োলজি বিভাগ হতে আজ রোববার নিশ্চিত করা হয়েছে মারা যাওয়া সেই নারীটি করোনায় আক্রান্ত ছিলেন। এছাড়া আজ ৪২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সেখানে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025