1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 24, 2026, 2:10 am
শিরোনাম
মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জেলা প্রশাসনের সভা টঙ্গীবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল

চট্টগ্রামে চিকিৎসকসহ আরো ১১ জন করোনায় আক্রান্ত

Reporter Name
  • Update Time : Wednesday, April 15, 2020,
  • 219 Time View

চট্টগ্রামে নতুন করে আরো ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন।

মঙ্গলবার রাত ১০টায় এ তথ্য জানান চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: হাসান শাহরিয়ার কবির।

তিনি বলেন, ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) গত ২৪ ঘণ্টায় মোট ১১৮ জন রোগীর নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা পজেটিভ এসেছে। এর মধ্যে ১১ জন চট্টগ্রামে ও একজন নোয়াখালীর বাসিন্দা।

চট্টগ্রামে ১১ জনের মধ্যে নগরীর সাগরিকা এলাকায় চারজন, সাতকানিয়ার পাঁচজন, ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন বোয়ালখালীর একজন এবং পাঁচলাইশ আবাসিক এলাকার একজন (চিকিৎসক) রয়েছেন। এ চিকিৎসক বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত বলে জানা গেছে।

এনিয়ে চট্টগ্রামে মোট ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া করোনাভাইরাসে এক নারী ও এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে মঙ্গলবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। এছাড়া দেশে এ পর্যন্ত মোট ১ হাজার ১২ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।

সূত্র : ইউএনবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025