1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 24, 2026, 12:08 am
শিরোনাম
মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জেলা প্রশাসনের সভা টঙ্গীবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল

গাইবান্ধা জেলা লক ডাউন ঘোষণা

Reporter Name
  • Update Time : Friday, April 10, 2020,
  • 403 Time View

প্রাণঘাতি করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে গাইবান্ধা জেলাকে লক ডাউন ঘোষণা করেছে গাইবান্ধা জেলা প্রশাসন । ১০ এপ্রিল বিকাল ৫ টার পর থেকে এ আদেশ কার্যকর হবে বলে গাইবান্ধা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

জানা গেছে, গাইবান্ধা জেলাকে আগেই করোনাভাইরাসের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এখানে বিদেশ ফেরত দুই জন সহ ৩ ব্যক্তির শরীরে করোনাভাইরাস সনাক্ত হওয়ার পর এলাকাবাসী আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছিল।

এরই প্রেক্ষিতে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি এর সিদ্ধান্ত ও সিভিল সার্জন, গাইবান্ধার সুপারিশক্রমে ও সংশ্লিষ্ট সকলের আলোচনাক্রমে এবং ‘সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮(২০১৮ সনের ৬১ নং আইন) এর ১১(১) (২)(৩) ধারা মোতাবেক’। গাইবান্ধা জেলাকে ১০ এপ্রিল বিকাল ৫টা থেকে অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে ।

এ আদেশ কার্যকর হওয়ার পর গাইবান্ধা জেলার জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ হয়ে যাবে । পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সড়ক ও নৌ পথে অন্য কোনো জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে বা এ জেলা হতে অন্য কোনো জেলায় গমন করতে পারবে না। জেলার অভ্যন্তরে আন্তঃ উপজেলা যাতায়াতের ক্ষেত্রে একইরুপ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025