1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 22, 2026, 11:52 pm
শিরোনাম
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল দেশ সেরা সাঁতারু মাইশাকে মুন্সীগঞ্জ ডিসির সংবর্ধনা সংস্কৃতিকে দলীয় প্রভাবমুক্ত করে জাতীয় ঐক্যের শক্তিতে রূপ দিতে চায় সরকার: মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী

গাংনীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আহত

Reporter Name
  • Update Time : Wednesday, April 15, 2020,
  • 228 Time View

মেহেরপুরের গাংনী উপজেলার পূর্বমালসাদহ গ্রামে সন্ত্রাসী হামলায় চম্পা খাতুন (২২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চম্পার স্বামী জুয়েল রানা (২৪)। গেল রাত দেড়টার দিকে নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। জুয়েল রানা পেশায় দিন মজুর। সে পূর্বমালসাদহ গ্রামের ইটভাটা শ্রমিক ছমির উদ্দীনের ছেলে। হতাহত দম্পত্তির এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

জুয়েল রানার পিতা ছমির উদ্দীন জানান, রাত দেড়টার দিকে জুয়েল রানা ঘরের বাইরে টয়লেটে গেলে সন্ত্রাসীরা তার উপর হামলায় চালিয়ে মারধর করে এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। স্ত্রী চম্পা খাতুন ঠেকাতে গেলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি রাত থেকেই তদন্ত করছে পুলিশ। আহত স্বামী জুয়েল রানা গাংনী হাসপাতালে ভর্তি রয়েছে। লাশের ময়না তদন্তের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025