1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 24, 2026, 12:13 am
শিরোনাম
মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জেলা প্রশাসনের সভা টঙ্গীবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল

গভীর রাতে ৯০ বস্তা ত্রাণের চাল জব্দ

Reporter Name
  • Update Time : Thursday, April 9, 2020,
  • 388 Time View

রংপুরের পীরগঞ্জের ভেন্ডাবাড়িতে গভীর রাতে কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় খাদ্য অধিদফতরের ত্রাণের ৯০ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ সময় তিনজনকে আটক করা হয়। বুধবার মধ্যরাতে এই অভিযান চালানো হয়।

ভেন্ডাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শাহিন আলম জানান, গোপন সংবাদে বুধবার রাত সাড়ে ১২টার দিকে একটি ভটভটিতে অভিযান চালিয়ে এসব চালের বস্তা জব্দ করা হয়। পরে সেগুলো পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। চালের বস্তার গায়ে খাদ্য অধিদফতর লেখা সিল আছে। মোট ৯০টি বস্তা জব্দ করা হয়।

এসআই শাহীন আলম আরো জানান, এ সময় ট্রাক্টরের চালক ইসমাইল, হেলপার রিয়াদ এবং শ্রমিক জাহাঙ্গীরকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভেন্ডাবাড়ির রবিউল ইসলামের গোডাউন থেকে এসব ওএমএসের চাল ভটভটিতে করে সাদুল্যাপুরে নিয়ে যাওয়া হচ্ছিল কালোবাজারে বিক্রির জন্য।

তিনি আরো জানান, বিষয়টি তদন্ত করে বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025