1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 23, 2026, 10:19 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জেলা প্রশাসনের সভা টঙ্গীবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল

খেলতে পারাটা আমার কাছে উপহারের মতো: মেসি

Reporter Name
  • Update Time : Saturday, June 13, 2020,
  • 503 Time View

দীর্ঘদিন পর মাঠের ফুটবলে ফিরতে যাচ্ছেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। আজ রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে রিয়াল মায়োর্কার বিপক্ষে মাঠে নামবে মেসির বার্সেলোনা। এই ম্যাচের আগে এক ভিডিওবার্তায় মেসি জানিয়েছেন, মাঠে ফিরতে আর তর সইছে না তাঁর। এই দীর্ঘ সময় খেলা থেকে দূরে থাকায় উপলব্ধি করতে পেরেছেন আবারও খেলতে পারাটা তাদের জন্য সবচেয়ে বড় উপহার।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সর্বশেষ মার্চ মাসে মাঠে নেমেছেন মেসি। এরপর বন্ধ হয়ে যায় স্প্যানিশ লা লিগা। তবে করোনা সঙ্কট কাটিয়ে তিন মাসের বিরতির পর বৃহস্পতিবার সেভিয়া-রিয়াল বেটিস ম্যাচ দিয়ে ফিরেছে লা লিগা।

আজ রাত ২টায় মাঠে নামবে লা লিগার শীর্ষ দল বার্সেলোনা। এর আগে খেলার সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের এক ভিডিওতে বার্সেলোনা অধিনায়ক মেসি বলেন, ‘খেলা থেকে দূরে থাকাটা আমার মধ্যে এই ভাবনার জন্ম দিয়েছে। অন্য যে কোনো খেলোয়াড়ের মতো আমিও অনুভব করি। আমি কেবল খেলতে চাই। খেলতে পারা একটি উপহার। অনেকের সমর্থন পাওয়া, এমনকি আরও বেশি কিছু।’

মেসি মনে করেন, ফুটবল খেলার মধ্য দিয়ে নিজে যেমন অনুপ্রাণিত হোন, একইভাবে অন্যজনকেও অনুপ্রেরণা দিতে পারেন। এমনকি এই ফুটবলের মধ্য দিয়ে অন্যদের আনন্দ উপহার দিতে পারেন জানিয়ে আরও যোগ করেন, ‘ফুটবলের মধ্য দিয়ে অন্যকে অনুপ্রাণিত করতে পারা যায় এবং নিজেও অনুপ্রাণিত হওয়া সম্ভব। সম্ভবত ফুটবলই সবচেয়ে সেরা উপহার, অন্যদের আনন্দ দেওয়ার জন্য। ফুটবল ফিরেছে, আমি আবার এর উপহারের জন্য প্রস্তুত।’

চলতি লা লিগায় মেসির দুর্দান্ত পারফরম্যান্সে ২৭ রাউন্ড শেষে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে দুই পয়েন্ট এগিয়ে লা লিগার শীর্ষে আছে বার্সেলোনা। ২২ ম্যাচে ১৯ গোল করে এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতা মেসি। পাশাপাশি তিনি সতীর্থদের দিয়ে গোলও করিয়েছেন ১২টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025