1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 22, 2026, 8:22 pm
শিরোনাম
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল দেশ সেরা সাঁতারু মাইশাকে মুন্সীগঞ্জ ডিসির সংবর্ধনা সংস্কৃতিকে দলীয় প্রভাবমুক্ত করে জাতীয় ঐক্যের শক্তিতে রূপ দিতে চায় সরকার: মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী

কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে কৃষকের মৃত্যু

Reporter Name
  • Update Time : Sunday, April 5, 2020,
  • 459 Time View

কুমিল্লার দাউদকান্দিতে করোনা সন্দেহে লকডাউনে থাকা কৃষকের (৫৫) মৃত্যু হয়েছে। রোববার ভোরে উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে ওই ব্যক্তির শরীরে করোনা উপসর্গ সন্দেহে গত শনিবার রাতে ৭টি পরিবারকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান মুঠো ফোনে জানান, শনিবার রাতে চক্রতলা গ্রামের ৫৫ বছরের এক ব্যক্তির অসুস্থতার লক্ষণকে করোনা উপসর্গের সাথে সামঞ্জস্যপূর্ণ মনে করায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সুপারিশে সেই বাড়ির ৭টি পরিবারকে লকডাউন করা হয়। যেহেতু তিনি মারা গেছেন, তাই স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। দুপুর দেড়টার দিকে পুলিশ প্রহরায় কিছু ব্যক্তির অংশ গ্রহণে ওই ব্যক্তির দাফন সম্পন্ন হয়।

দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিনুল আলম সুমন জানান, গলা ব্যথা, জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে গত বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তি হাসপাতালে আসার পর প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়, ওই বাড়ির ৭টি পরিবারকে লকডাউন করা হয়।

কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান, রোববার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত কিনা এর আলামত সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর- এ পাঠানো হয়েছে, মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত কিনা তা রিপোর্ট আসার পরই নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025