1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 22, 2026, 7:26 pm
শিরোনাম
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল দেশ সেরা সাঁতারু মাইশাকে মুন্সীগঞ্জ ডিসির সংবর্ধনা সংস্কৃতিকে দলীয় প্রভাবমুক্ত করে জাতীয় ঐক্যের শক্তিতে রূপ দিতে চায় সরকার: মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

Reporter Name
  • Update Time : Friday, April 3, 2020,
  • 514 Time View

 

পূর্ব শত্রুতার জের ধরে কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে বাবুল মিয়া (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার শিমুলবাঁক ময়নাহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাবুল মিয়া (৪৬) ওই গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শিমুলবাঁক ময়নাহাটি গ্রামের বাবুল মিয়ার সঙ্গে প্রতিবেশি মাজহারুল, সাজু ও তাজুলের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব রয়েছে। ২০০৮ সালে উভয় পক্ষের সংঘর্ষে বাবুল মিয়ার পক্ষের একজন খুন হন। এ মামলার বাদী ছিলেন বাবুল মিয়া। এর জের ধরে গত কয়েকদিন ধরে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনা চলছিল। শুক্রবার (৩ এপ্রিল) সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে বাবুল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এছাড়াও এ ঘটনায় উভয় পক্ষের তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইটনা থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল জানান, ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025