1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 22, 2026, 9:25 pm
শিরোনাম
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল দেশ সেরা সাঁতারু মাইশাকে মুন্সীগঞ্জ ডিসির সংবর্ধনা সংস্কৃতিকে দলীয় প্রভাবমুক্ত করে জাতীয় ঐক্যের শক্তিতে রূপ দিতে চায় সরকার: মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী

করোনাভাইরাস : আজ থেকে কঠোর অবস্থানে সেনাবাহিনী

Reporter Name
  • Update Time : Thursday, April 2, 2020,
  • 503 Time View

করোনাভাইরাস মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে বৃহস্পতিবার থেকে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, ‘সেনাবাহিনী বৃহস্পতিবার থেকে স্থানীয় প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে দেশের সকল স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইনের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে।’

সামাজিক দূরত্ব ও হোম কোরেন্টাইনসহ সরকার প্রদত্ত নির্দেশাবলী অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ বলেন, ‘সারাদেশে সেনাবাহিনীর ৫২৫টি টিম স্থানীয় প্রশাসনকে বিভিন্নভাবে সহায়তা করছে।’

প্রসঙ্গত, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় গত ২৩ মার্চ সশস্ত্র বাহিনী (সেনাবাহিনী, নৌ-বাহিনী ও বিমান বাহিনী) মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। পরের দিন ২৪ মার্চ থেকে সারাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়।

সরকার জানিয়েছে, বুধবার পর্যন্ত দেশে ৫৪জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। সূত্র : ইউএনবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025