1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 24, 2026, 12:12 am
শিরোনাম
মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জেলা প্রশাসনের সভা টঙ্গীবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল

এলাকায় ত্রাণ দিয়ে ঢাকায় ফিরে করোনায় মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

Reporter Name
  • Update Time : Tuesday, April 7, 2020,
  • 447 Time View

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার এক বাসিন্দা (৬২) থাকেন ঢাকার ওয়ারিতে। গত শুক্রবার গ্রামের বাড়ি এসে করোনাভাইরাসের কারণে ১০/১৫ জন দুস্থের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। তখন ছিলেন একদম সুস্থ। ঢাকায় ফিরে গিয়ে হঠাৎ জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। করোনার উপসর্গ দেখা দিলেও তিনি একে খুব একটা পাত্তা দেননি, যাননি হাসপাতালে।

কিন্তু গত সোমবার সকাল ৭টার দিকে মারা যান তিনি। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু সন্দেহের খবর পেয়ে ঢাকার বাসায় ওয়ারী থানার পুলিশ আসে। পুলিশ আত্মীয়স্বজনকে বাসায় ঢুকতে দেননি বলে জানান মৃতের ভাই।=

তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা, সেজন্য নমুনা সংগ্রহ করে নিয়ে যান আইইডিসিআর। পরে রাত ৯টার দিকে জানানো হয়, তিনি করোনাভাইরাসে মারা গেছেন।

ওয়ারী থানার পুলিশ তার লাশ নিজেদের হেফাজতে নিয়ে গেছেন এবং তাদের তত্ত্বাবধানে দাফন করা হবে বলে মৃতের বড়ভাই জানিয়েছেন। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ আত্মীয়স্বজন রেখে গেছেন।

এদিকে করোনায় তার মৃত্যুতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ, তিন দিন আগে তার কাছ থেকে ত্রাণসামগ্রী পাওয়া দুস্থরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা-এমন প্রশ্ন এলাকাবাসীর মুখে মুখে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025