1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 22, 2026, 10:50 pm
শিরোনাম
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল দেশ সেরা সাঁতারু মাইশাকে মুন্সীগঞ্জ ডিসির সংবর্ধনা সংস্কৃতিকে দলীয় প্রভাবমুক্ত করে জাতীয় ঐক্যের শক্তিতে রূপ দিতে চায় সরকার: মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী

‘আমার মেয়েকে এনে দাও, ওকে ছাড়া বাঁচব না’

Reporter Name
  • Update Time : Monday, April 13, 2020,
  • 294 Time View

করোনা আতঙ্কের মধ্যেই উর্মি আক্তার সিনথিয়া (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পরিবারের পক্ষ থেকে জানা যায়, নিজ বাড়ির উঠানে খেলা করার সময় শিশুটি হারিয়ে যায়। ওই দিন রাতেই নবীনগর থানায় একটি জিডি করা হয়। ৬ এপ্রিল এ ঘটনা ঘটে। আট দিন পার হলেও শিশুটির কোনো সন্ধান করতে পারেনি পুলিশ।

এদিকে উর্মির বাবা মেয়ের সন্ধানদাতার জন্য এক লাখ টাকা পুরষ্কার ঘোষণা করেছেন।

সরেজমিনে শিশুটির বাড়িতে গিয়ে দেখা যায়, শোকার্ত মা-বাবা এবং পরিবার আহাজারি করছে।

শিশুটির বাবা আজাহার আহম্মেদ বলেন, গ্রামে আমার কোনো শক্র নেই। গ্রামের সামাজিক কাজে সবার পাশে থাকি। স্ত্রী সন্তান নিয়ে আমি ঢাকায় বসবাস করি। দেড় মাস আগে পরিবার নিয়ে বাড়িতে এসেছি। ৬ এপ্রিল দুপুরে বাড়ির উঠানে উর্মির মাথা থেকে আমার স্ত্রী উকুন তুলেছে। কিছুক্ষণ পর মেয়েকে উঠানে খেলতে দেখে আমি গোসল করতে যাই। গোসল করার পর থেকে উর্মিকে আর দেখতে পাইনি। পরে আশপাশে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাইনি। ওই দিন রাতেই নবীনগর থানায় জিডি করেছি। এখন মনে হচ্ছে আমার মেয়েকে কেউ অপহরণ করে নিয়ে গেছে।

কাউকে সন্দেহ হয় কিনা?

প্রশ্নের জবাবে আজাহার বলেন, আমি কাউকে সন্দেহ করছি না। গ্রামের এক ডাক্তারের সাথে জমি নিয়ে একটি মামলা মোকদ্দমা ছিল, সেটা শেষ হয়ে গেছে। গ্রামের এবং সব আত্বীয় স্বজন আমার পরিবারকে সহানুভূতি জানাতে আসে। কিন্ত আমার চাচাতো ভাই সহানুভূতি দেখাতেও আসেনি। আমি সব বিষয় পুলিশকে খুলে বলেছি। কিন্তু আমার মেয়েকে খোঁজার বিষয়ে পুলিশের কোনো তৎপরতা দেখছি না।

উর্মির মা সাবিনা বেগম আহাজারি করে শুধু একটি কথাই বলছিলেন, ‘আমার মেয়েকে এনে দাও। আমার মেয়ে ছাড়া আমি বাঁচব না।’

রতরনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহুল আমীন বলেন, মেয়েটির সন্ধানে পুলিশের কোনো তৎপরতা আমরা দেখছি না। দ্রুত শিশুটিকে খুঁজে বের করার দাবি জানাচ্ছি।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ফারুক বলেন, আজাহারের পরিবার সাথে গ্রামের কারো কোনো দ্বন্দ্ব নেই। আমরা বুঝতে পারছি না, কে তার সাথে এমন করলো।

এ ব্যাপারে নবীনগর থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোকবুল হোসেন বলেন, শিশুটিকে উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত আছে। গুরুত্ব দিয়ে তদন্ত কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025