1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 22, 2026, 8:24 pm
শিরোনাম
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল দেশ সেরা সাঁতারু মাইশাকে মুন্সীগঞ্জ ডিসির সংবর্ধনা সংস্কৃতিকে দলীয় প্রভাবমুক্ত করে জাতীয় ঐক্যের শক্তিতে রূপ দিতে চায় সরকার: মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : Saturday, April 4, 2020,
  • 512 Time View

বগুড়ার শাজাহানপুরে ধারালো অস্ত্রের আঘাতে আবু বক্কর সিদ্দিক (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের মাথাইলচাপড় গ্রামে খুনের এ ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর ওই গ্রামের আবু ইউসুফের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন মনিরুজ্জামান (২৬) নামের আরেক ব্যক্তি।

জানা যায়, শনিবার দুপুরের দিকে একদল সন্ত্রাসী আবু বক্করের বাড়ির পাশে অতর্কিতভাবে তার ও তার সহযোগী মনিরুজ্জামানের ওপর চড়াও হয়। সন্ত্রাসীরা এলোপাথারি তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে দুপুর সোয়া ১টার দিকে আবু বক্কর মারা যান।

শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন জানান, চিকিৎসাধীন অবস্থায় আবু বক্করের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025