1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 23, 2026, 11:04 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জেলা প্রশাসনের সভা টঙ্গীবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল

করোনা রোগীর সংস্পর্শে আসা চিকিৎসকসহ ৭ জন হোম কোয়ারেন্টিনে

Reporter Name
  • Update Time : Friday, April 3, 2020,
  • 490 Time View

নারায়ণগঞ্জের বন্দরে করোনাভাইরাস আক্রান্তে মারা যাওয়া নারীর সংস্পর্শে আসায় একটি হাসপাতালের চিকিৎসক, নার্সসহ ৭ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। একই হাসপাতালের ওয়ার্ড বয়কে রাখা হয়েছে আইসোলেশনে।

শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা করোনা সংক্রান্ত ফোকাল পার্সনও নারায়ণগঞ্জ সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা জাহিদুল ইসলাম।

তিনি জানান, করোনায় আক্রান্ত ওই নারীকে নারায়ণগঞ্জের একটি হাসপাতালে সেবা প্রদানকারী একজন চিকিৎসক, নার্স, এম্বুলেন্স চালক,ল্যাব টেকনিশিয়ান, আয়াও চেম্বার এসিস্ট্যান্টকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এছাড়া ওই নারীকে যে ওয়ার্ডে রাখা হয়েছে সেখানের ওয়ার্ড বয়কে আইসোলেশনে রাখা হয়েছে।

সূত্র জানায়, বন্দর রসুলবাগ এলাকার ৫০ বছর বয়সী ওই নারী অসুস্থ হলে তাকে নারায়ণগঞ্জ একটি হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। করোনা আক্রান্ত এমন সন্দেহে সেখান থেকে পাঠানো হয় কুর্মিটোলা হাসপাতালে। ৩০মার্চ কুর্মিটোলা হাসপাতালে তিনি মারা যান। পরে আইইডিসিআর রোগীর লাশ থেকে নমুনা সংগ্রহ করে।

স্বজনরা ওই নারীকে বন্দর এনে স্বাভাবিক প্রক্রিয়ার দাফন করে।

বৃহস্পতিবার আইইডিসিআরের রিপোর্টে তার করোনাভাইরাস পজিটিভ আসে। এরপরই এ তথ্য জানানো হয় জেলা সিভিলসার্জনসহ স্থানীয় উপজেলা প্রশাসনকে।

এঘটনারপর বৃহস্পতিবার রাত ১০ দিকে বন্দর রসুলবাগ এলাকার ১শ বাড়ি লকডাউন করে দেয় প্রশাসন। সেখানে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ করে লকডাউন হওয়ায়া অনেক পরিবার খাদ্য সংকটে পড়েছে। অনেকে সকালের নাস্তা দুপুরের খাবার খেতে পারেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025