1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 22, 2026, 8:24 pm
শিরোনাম
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল দেশ সেরা সাঁতারু মাইশাকে মুন্সীগঞ্জ ডিসির সংবর্ধনা সংস্কৃতিকে দলীয় প্রভাবমুক্ত করে জাতীয় ঐক্যের শক্তিতে রূপ দিতে চায় সরকার: মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী

১৪শ ক্রিকেটারকে এককালীন আর্থিক সহায়তা দিবে বিসিবি

Reporter Name
  • Update Time : Sunday, May 10, 2020,
  • 534 Time View

ঈদুল ফিতরের আগে দেশের ক্রিকেটারদের এককালীন আর্থিক সহায়তা প্রদানের সিদ্বান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের পুরুষ ও নারী ক্রিকেটারদের অর্ন্তুভুক্ত করে বড় আকারে আর্থিক সহায়তা দিবে বিসিবি।

এক্ষেত্রে খেলোয়াড় সংখ্যা হতে পারে ১২শ থেকে ১৪শ, যারা বোর্ডের চুক্তির বাইরে রয়েছে। এমনটা জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাহি নিজামউদ্দিন চৌধুরি।

বিসিবি ইতোমধ্যে পুরুষ ও নারীদের এককালীন আর্থিক সহায়তা দিয়েছে। এছাড়াও চুক্তিবদ্ধ খেলোয়াড়দের নিয়মিত বেতন ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের বেতন অব্যাহত রেখেছে বিসিবি।

সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা ক্রিকেট বোর্ড দেশর ৭৬টি ক্লাবকেও সহায়তা দিয়েছে।

রোববার বাসসকে চৌধুরি বলেন, ‘আমাদের সভাপতি দেশের প্রথম, বিভাগ ও তৃতীয় বিভাগের খেলোয়াড়দের সহায়তার নির্দেশনা দিয়েছেন। সহায়তার পরিমান সীমিত হতে পারে কিন্তু ঈদের আগেই আমরা তা প্রদান করবো। আমরা এ নিয়ে কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘এর আগে আমরা, প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের সহায়তা দিয়েছিলাম। এবার আমরা সকল পর্যায়ের খেলোয়াড়দের সহায়তা দেব।’

সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025