1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 27, 2026, 9:55 pm
শিরোনাম
লৌহজংয়ে ১ হাজার ইয়াবা ও ৩৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শনে জেলা প্রশাসক: বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান, উন্নয়ন ও সহযোগিতার আশ্বাস টংগীবাড়ীতে চোর সন্দেহে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, ২ জন আটক মুন্সীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার শ্রীনগরে চোরাই ২ অটোরিকশা ও ৬ ব্যাটারি উদ্ধার, আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে সাফল্য, তনিমা আক্তারকে জেলা প্রশাসকের সংবর্ধনা মুন্সীগঞ্জে যাকাতের অর্থ ও ইমাম-মুয়াজ্জিনদের সুদমুক্ত ঋণের চেক বিতরণ শ্রীনগরে বাস-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স ও ৩২ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার সিরাজদিখানে ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামি সিরাজগঞ্জ থেকে গ্রেফতার

মুন্সীগঞ্জে যাকাতের অর্থ ও ইমাম-মুয়াজ্জিনদের সুদমুক্ত ঋণের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Sunday, July 26, 2026,
  • 7 Time View

মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে যাকাত বোর্ড কর্তৃক কেন্দ্রীয়ভাবে অনুমোদিত ও বিশেষ বরাদ্দের যাকাতের অর্থ এবং ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সুদমুক্ত ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা যাকাত কমিটির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সাহাবুদ্দীন, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন অংশীজন।
বক্তারা বলেন, সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনদের আর্থ-সামাজিক উন্নয়নে সুদমুক্ত ঋণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা যাকাতের অর্থ যথাযথভাবে বণ্টনের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা জোরদারে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের শেষপর্বে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ২০২৫-২৬ অর্থবছরের যাকাত বোর্ডের কেন্দ্রীয়ভাবে অনুমোদিত ও বিশেষ বরাদ্দের যাকাতের অর্থের চেক এবং ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সুদমুক্ত ঋণের চেক উপকারভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025