1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 27, 2026, 9:05 pm
শিরোনাম
লৌহজংয়ে ১ হাজার ইয়াবা ও ৩৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শনে জেলা প্রশাসক: বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান, উন্নয়ন ও সহযোগিতার আশ্বাস টংগীবাড়ীতে চোর সন্দেহে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, ২ জন আটক মুন্সীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার শ্রীনগরে চোরাই ২ অটোরিকশা ও ৬ ব্যাটারি উদ্ধার, আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে সাফল্য, তনিমা আক্তারকে জেলা প্রশাসকের সংবর্ধনা মুন্সীগঞ্জে যাকাতের অর্থ ও ইমাম-মুয়াজ্জিনদের সুদমুক্ত ঋণের চেক বিতরণ শ্রীনগরে বাস-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স ও ৩২ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার সিরাজদিখানে ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামি সিরাজগঞ্জ থেকে গ্রেফতার

শ্রীনগরে চোরাই ২ অটোরিকশা ও ৬ ব্যাটারি উদ্ধার, আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Sunday, July 26, 2026,
  • 8 Time View

মুন্সীগঞ্জের শ্রীনগরে চুরি হওয়া দুটি অটোরিকশা ও ছয়টি ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া অটোরিকশা ও ব্যাটারিগুলো নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার একটি গ্যারেজ থেকে জব্দ করা হয়।
পুলিশ জানায়, শ্রীনগর উপজেলার পূর্ব হাঁসাড়া এলাকার বাসিন্দা আব্দুল আজিজের গ্যারেজ থেকে গত শুক্রবার (২৫ জুলাই) গভীর রাতে তালা ভেঙে দুটি অটোরিকশা ও কয়েকটি ব্যাটারি চুরি হয়। শনিবার (২৬ জুলাই) ভোরে ফজরের নামাজের জন্য উঠে তিনি গ্যারেজের তালা ভাঙা এবং অটোরিকশা ও ব্যাটারি নিখোঁজ দেখতে পান। পরে শ্রীনগর থানায় মামলা দায়ের করা হয়।
মামলার পর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় শ্রীনগর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে অভিযান চালায়। অভিযানে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গাজীপুরা মোড় এলাকা থেকে চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোক্তার (৪২), সাইফুল (৪৬) ও মাহফুজ (২০)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোক্তারের গ্যারেজ থেকে চুরি হওয়া দুটি অটোরিকশা ও ছয়টি ব্যাটারি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025