1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 27, 2026, 9:06 pm
শিরোনাম
লৌহজংয়ে ১ হাজার ইয়াবা ও ৩৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শনে জেলা প্রশাসক: বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান, উন্নয়ন ও সহযোগিতার আশ্বাস টংগীবাড়ীতে চোর সন্দেহে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, ২ জন আটক মুন্সীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার শ্রীনগরে চোরাই ২ অটোরিকশা ও ৬ ব্যাটারি উদ্ধার, আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে সাফল্য, তনিমা আক্তারকে জেলা প্রশাসকের সংবর্ধনা মুন্সীগঞ্জে যাকাতের অর্থ ও ইমাম-মুয়াজ্জিনদের সুদমুক্ত ঋণের চেক বিতরণ শ্রীনগরে বাস-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স ও ৩২ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার সিরাজদিখানে ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামি সিরাজগঞ্জ থেকে গ্রেফতার

মুন্সীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Sunday, July 26, 2026,
  • 15 Time View

 মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ১০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানার নতুনগাঁও এলাকায় ব্র্যাক অফিসের বিপরীতে তপন মিয়ার অটোগ্যারেজের সামনের সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. আরমান (২০)। তিনি নতুনগাঁও এলাকার বাসিন্দা এবং আনছু দেওয়ানের ছেলে।

পুলিশ জানায়, পুলিশ সুপার মুন্সীগঞ্জের নির্দেশনায় জেলার মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) পলাশ কান্তি রায়ের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আরমানের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025