1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 27, 2026, 9:02 pm
শিরোনাম
লৌহজংয়ে ১ হাজার ইয়াবা ও ৩৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শনে জেলা প্রশাসক: বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান, উন্নয়ন ও সহযোগিতার আশ্বাস টংগীবাড়ীতে চোর সন্দেহে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, ২ জন আটক মুন্সীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার শ্রীনগরে চোরাই ২ অটোরিকশা ও ৬ ব্যাটারি উদ্ধার, আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে সাফল্য, তনিমা আক্তারকে জেলা প্রশাসকের সংবর্ধনা মুন্সীগঞ্জে যাকাতের অর্থ ও ইমাম-মুয়াজ্জিনদের সুদমুক্ত ঋণের চেক বিতরণ শ্রীনগরে বাস-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স ও ৩২ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার সিরাজদিখানে ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামি সিরাজগঞ্জ থেকে গ্রেফতার

টংগীবাড়ীতে চোর সন্দেহে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, ২ জন আটক

Reporter Name
  • Update Time : Monday, July 27, 2026,
  • 11 Time View

মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলায় চোর সন্দেহে এক কিশোরকে গাছে বেঁধে রাখার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।
জেলা পুলিশ জানায়, রোববার (২৬ জুলাই) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক কিশোরকে গাছে বেঁধে রাখার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি জেলা পুলিশের নজরে এলে টংগীবাড়ী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কিশোরকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া কিশোরের নাম মো. শাহিন (১৪)। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বোয়ালী গ্রামের আজগর আলীর ছেলে। বর্তমানে তিনি টংগীবাড়ী উপজেলার নিতিরা এলাকায় গণি শেখের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
পুলিশ শাহিনকে মতিউর রহমান মাঝির বাড়ির সামনে থেকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। একই সঙ্গে ঘটনায় জড়িত অভিযোগে নিতিরা গ্রামের মতিউর রহমান মাঝি (৫০) ও উজ্জ্বল মাঝি (৪৫)কে আটক করা হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025