মুন্সীগঞ্জের শ্রীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত একটি ষাঁড় গরু উদ্ধার এবং আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রাম এলাকার বাসিন্দা ছায়েদ মৃধা (৭২) গত ১৭ জুলাই সকালে ঘুম থেকে উঠে দেখতে পান, তার গোয়ালঘরে থাকা সাতটি গরুর মধ্যে একটি কালো রঙের প্রায় ১৮ মাস বয়সী ষাঁড় গরু চুরি হয়েছে। গরুটির আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। এ ঘটনায় শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় শ্রীনগর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ টিম গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের একপর্যায়ে ২১ জুলাই শ্রীনগরের পাটাভোগ এলাকা থেকে মো. মাহিদুল ইসলাম (৩৭) ও মো. সোহেল ব্যাপারী (৩৮)-কে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, তারা আন্তঃজেলা গরুচোর চক্রের সক্রিয় সদস্য।
গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাটাভোগ ইউনিয়নের একটি পরিত্যক্ত ঘরের সামনে আমগাছের সঙ্গে বাঁধা অবস্থায় চোরাইকৃত কালো রঙের ষাঁড় গরুটি উদ্ধার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়ায় গরুটি জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গরুটির আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত