1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 15, 2026, 1:54 am
শিরোনাম
মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রথযাত্রা উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ক্যালিফোর্নিয়ায় RoboSub-২০২৬ ফাইনালে টঙ্গীবাড়ীর রূপকথা রায় টংগীবাড়ীতে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে ৬০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার প্রশিক্ষণের মাধ্যমে বন্দিদের দক্ষতা উন্নয়নে গুরুত্ব, মুন্সীগঞ্জ জেলা কারাগারে দুই কর্মমুখী কোর্সের উদ্বোধন শ্রীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে শাহাদাত হত্যা: আরও এক আসামি গ্রেপ্তার চেয়ারম্যান পদে নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র, মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ নজরুল ইসলাম হাওলাদারের বিস্ফোরণ মামলায় রশুনিয়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ গ্রেপ্তার সিরাজদিখানে মিশুকচালকের রহস্যজনক মৃত্যুর রহস্য উদঘাটন, ডাম্পট্রাক চালক গ্রেফতার

রথযাত্রা উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Wednesday, July 15, 2026,
  • 16 Time View

শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে মুন্সীগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জুবায়ের হোসেন, জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় রথযাত্রা উপলক্ষে সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, শোভাযাত্রার নির্ধারিত রুটে প্রয়োজনীয় ব্যবস্থাপনা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জরুরি স্বাস্থ্যসেবা ও অগ্নিনির্বাপণসহ প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সংশ্লিষ্ট সব দপ্তরকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান, যাতে ধর্মীয় এ উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025