1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 15, 2026, 12:47 am
শিরোনাম
মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রথযাত্রা উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ক্যালিফোর্নিয়ায় RoboSub-২০২৬ ফাইনালে টঙ্গীবাড়ীর রূপকথা রায় টংগীবাড়ীতে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে ৬০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার প্রশিক্ষণের মাধ্যমে বন্দিদের দক্ষতা উন্নয়নে গুরুত্ব, মুন্সীগঞ্জ জেলা কারাগারে দুই কর্মমুখী কোর্সের উদ্বোধন শ্রীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে শাহাদাত হত্যা: আরও এক আসামি গ্রেপ্তার চেয়ারম্যান পদে নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র, মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ নজরুল ইসলাম হাওলাদারের বিস্ফোরণ মামলায় রশুনিয়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ গ্রেপ্তার সিরাজদিখানে মিশুকচালকের রহস্যজনক মৃত্যুর রহস্য উদঘাটন, ডাম্পট্রাক চালক গ্রেফতার

চেয়ারম্যান পদে নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র, মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ নজরুল ইসলাম হাওলাদারের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Monday, July 13, 2026,
  • 13 Time View

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার), প্যানেল চেয়ারম্যান এবং ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম হাওলাদার দাবি করেছেন, রাজনৈতিক প্রতিহিংসা ও তার জনপ্রিয়তা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে তাকে একটি মামলায় জড়ানো হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে নজরুল ইসলাম হাওলাদার বলেন, তিনি আউটশাহী ইউনিয়নের একজন নির্বাচিত জনপ্রতিনিধি এবং স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি আরও দাবি করেন, অতীতে তিনি দুইবার বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হয়েছেন এবং বর্তমানে ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ২০১৪ সাল থেকে রাজনৈতিক কারণে নানা ধরনের হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৮ সালে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয় বলেও তিনি উল্লেখ করেন। এসব কারণে তাকে দীর্ঘ সময় বাড়ির বাইরে অবস্থান করতে হয়েছে বলেও দাবি করেন।
তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশের পর একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র শুরু করে। এরই অংশ হিসেবে গত ৪ মে টঙ্গীবাড়ী থানায় দায়ের হওয়া একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে জড়ানো হয়েছে বলে অভিযোগ করেন।
নজরুল ইসলাম হাওলাদার বলেন, “আমি ওই মামলার সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নই। রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আমার নাম যুক্ত করা হয়েছে।”
তিনি উক্ত মামলা থেকে তার নাম প্রত্যাহারের দাবি জানান। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য তার পক্ষে লিখিত সুপারিশ করেছেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025