1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 15, 2026, 1:58 am
শিরোনাম
মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রথযাত্রা উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ক্যালিফোর্নিয়ায় RoboSub-২০২৬ ফাইনালে টঙ্গীবাড়ীর রূপকথা রায় টংগীবাড়ীতে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে ৬০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার প্রশিক্ষণের মাধ্যমে বন্দিদের দক্ষতা উন্নয়নে গুরুত্ব, মুন্সীগঞ্জ জেলা কারাগারে দুই কর্মমুখী কোর্সের উদ্বোধন শ্রীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে শাহাদাত হত্যা: আরও এক আসামি গ্রেপ্তার চেয়ারম্যান পদে নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র, মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ নজরুল ইসলাম হাওলাদারের বিস্ফোরণ মামলায় রশুনিয়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ গ্রেপ্তার সিরাজদিখানে মিশুকচালকের রহস্যজনক মৃত্যুর রহস্য উদঘাটন, ডাম্পট্রাক চালক গ্রেফতার

ক্যালিফোর্নিয়ায় RoboSub-২০২৬ ফাইনালে টঙ্গীবাড়ীর রূপকথা রায়

মুন্সীগঞ্জ সংবাদ ডেস্ক
  • Update Time : Wednesday, July 15, 2026,
  • 21 Time View

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার নবীন কুমার রায়ের মেয়ে রূপকথা রায় আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবোটিক্স প্রতিযোগিতা RoboSub-2026-এ অংশ নিতে গত ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
তিনি বর্তমানে সরকারি হরগঙ্গা কলেজের একাদশ শ্রেণির (বিজ্ঞান বিভাগ) শিক্ষার্থী। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে প্রযুক্তিগত মূল্যায়ন ও সেমিফাইনাল পর্ব সফলভাবে সম্পন্ন করে এখন ফাইনাল পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন।
RoboSub বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্বয়ংক্রিয় পানির নিচের রোবট (Autonomous Underwater Vehicle-AUV) প্রতিযোগিতা। প্রতিবছর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় দল নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন আন্ডারওয়াটার রোবট নিয়ে অংশ নেয়। রোবটগুলোকে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পানির নিচে বিভিন্ন জটিল মিশন সম্পন্ন করতে হয়।
টঙ্গীবাড়ীর মেয়ে রূপকথা রায়ের এই আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণ এবং ফাইনালে ওঠা মুন্সীগঞ্জবাসীর জন্য গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর এই সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দ প্রকাশ করেছেন এবং ফাইনালে সাফল্যের জন্য শুভকামনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025