1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
August 27, 2026, 6:09 am
শিরোনাম
১৬ বছর পর বিক্রমপুর জাদুঘরে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফিরোজ আহমেদ: জাদুঘর রক্ষায় সহযোগিতার প্রত্যাশা মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ মুন্সীগঞ্জে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ চোরাই ইজিবাইকসহ শিবচরের যুবক গ্রেপ্তার ২০২৭ সালের শিক্ষাক্রমে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলা: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম মুন্সীগঞ্জে ডিবি ও লৌহজং পুলিশের পৃথক অভিযানে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ গজারিয়ায় দুই রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার মুন্সীগঞ্জ লঞ্চঘাটে বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান, ৩২ অবৈধ স্থাপনা উচ্ছেদ শ্রীনগরে পুকুরে ডুবে চাচাতো দুই শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Thursday, August 27, 2026,
  • 7 Time View

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সিরাজদিখান থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদর ও সিরাজদিখান এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রাত সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) দিপঙ্কর কুন্ডুর নেতৃত্বে টেংগর এলাকার তিন রাস্তার মোড়ে আয়ান স্টোরের সামনে অভিযান চালানো হয়। এ সময় মানিক চাঁন (২৮) নামে এক যুবককে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি টেংগর এলাকার মোশারফ হোসেনের ছেলে।
অন্যদিকে, বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে সিরাজদিখান থানা পুলিশের এসআই (নিঃ) রুবেল শিকদারের নেতৃত্বে বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওয়ালটন শোরুমের সামনে থেকে সাথী আক্তার (২৪) নামে এক নারীকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি বালুচর এলাকার মৃত আব্দুস সালামের মেয়ে।
পুলিশের পৃথক দুই অভিযানে সর্বমোট ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং মাদক সংশ্লিষ্টতার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025