1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
August 30, 2026, 5:31 am
শিরোনাম
গজারিয়ায় ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ১৬ বছর পর বিক্রমপুর জাদুঘরে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফিরোজ আহমেদ: জাদুঘর রক্ষায় সহযোগিতার প্রত্যাশা মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ মুন্সীগঞ্জে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ চোরাই ইজিবাইকসহ শিবচরের যুবক গ্রেপ্তার ২০২৭ সালের শিক্ষাক্রমে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলা: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম মুন্সীগঞ্জে ডিবি ও লৌহজং পুলিশের পৃথক অভিযানে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ গজারিয়ায় দুই রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

Reporter Name
  • Update Time : Saturday, August 29, 2026,
  • 13 Time View

মুন্সীগঞ্জ শহরের ফিরিঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. মিন্টু মন্ডল (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন ফিরিঙ্গী বাজার এলাকার জনৈক সবুর খানের ওয়ার্কশপের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে অভিযান চালিয়ে মিন্টু মন্ডলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার মিন্টু মন্ডল মুন্সীগঞ্জ জেলার মালিপাথর এলাকার মৃত বাছেদ মন্ডলের ছেলে।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025