1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 21, 2026, 6:39 am
শিরোনাম
দেশ সেরা সাঁতারু মাইশাকে মুন্সীগঞ্জ ডিসির সংবর্ধনা সংস্কৃতিকে দলীয় প্রভাবমুক্ত করে জাতীয় ঐক্যের শক্তিতে রূপ দিতে চায় সরকার: মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী মুন্সীগঞ্জে ‘বর্ষায় নজরুল’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নারী নিহত, পরিচয় মেলেনি নদীভাঙন কবলিত বাংলাবাজার ও শিলই ইউনিয়ন পরিদর্শনে এমপি কামরুজ্জামান ও জেলা প্রশাসক মুন্সীগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ৪০-৫০ লাখ টাকার লুণ্ঠন: গজারিয়ায় সংঘবদ্ধ ডাকাত চক্রের ১৯ সদস্য গ্রেফতার মুন্সীগঞ্জে পানি সম্পদ ব্যবস্থাপনা সভা: ঝুঁকিপূর্ণ এলাকা নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশ টঙ্গীবাড়ীতে ৬০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টঙ্গীবাড়ীর কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠের উদ্বোধন

সাইফুদ্দিনের অলরাউন্ড নৈপুন্যে সেমিফাইনালে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : Saturday, November 2, 2024,
  • 459 Time View

কাগজ ডেস্ক
মোহাম্মদ সাইফুদ্দিনের অলরাউন্ড নৈপুন্যে হংকং সিক্সেস টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। গতকাল শনিবার টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ বৃষ্টি আইনে ১৮ রানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। আজ রবিবার সেমিফাইনালে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে একই গ্রুপে ছিলো দু’দল। ঐ ম্যাচে লংকানদের কাছে ১৮ রানে হেরেছিলো বাংলাদেশ। টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে লড়বে অস্ট্রেলিয়া ও পাকিস্তান।
হংকংয়ের মিশন রোড মাঠে আরব আমিরাতের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ২৩ বলে ৫৯ রানের সূচনা এনে দেন দুই ওপেনার জিশান আলম ও আব্দুল্লাহ আল মামুন। ২টি চার ও ৩টি ছক্কায় ১১ বলে ৩১ রান করে আউট হন আব্দুল্লাহ।
তিন নম্বরে ব্যাট হাতে নেমে প্রতিপক্ষ বোলারদেও উপর চড়াও হন সাইফুদ্দিন। ১টি চার ও ৫টি ছক্কায় মাত্র ৯ বলে ৪’শ স্ট্রাইক রেটে অপরাজিত ৩৬ রান করেন তিনি। গ্রুপ পর্বে শ্রীলংকা ও ওমানের বিপক্ষে যথাক্রমে- ৫৫ ও ৪২ রানের অনবদ্য দু’টি ইনিংস খেলেছিলেন সাইফুদ্দিন।
সাইফুদ্দিনের সাথে ৩টি করে চার-ছক্কায় ১৭ বলে অপরাজিত ৩৪ রান করেন জিশান। দ্বিতীয় উইকেটে জিশান ও সাইফুদ্দিনের ১৩ বলে ৫২ রানের অপরাজিত জুটির উপর ভর করে নির্ধারিত ৬ ওভারে ১ উইকেটে ১১১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ১১২ রানের টার্গেটে খেলতে নেমে পেসার সাইফুদ্দিনের তোপে প্রথম ওভারেই ২ উইকেট হারায় আরব আমিরাত। চাপের মধ্যে থেকেও ইনিংসের তৃতীয় ওভারে আব্দুল্লাহর প্রথম চার ডেলিভারিতে চার ছক্কা মারেন আরব আমিরাতের সঞ্চিত শর্মা। তবে পঞ্চম বলে আউট হন ৬ বলে ২৫ রান করা শর্মা।
৩.২ ওভার শেষে ৩ উইকেটে ৪৩ রান তুলে আরব আমিরাত। এরপর আলোক স্বল্পতায় ম্যাচটি আর মাঠে গড়াতে পারেনি। পরবর্তীতে বৃষ্টি আইনে জয় তুলে নিয়ে সেমির টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। সাইফুদ্দিন ১.২ ওভার বল করে ৭ রানে ২ উইকেট নেন। সাত বছর পর ১২ দলকে নিয়ে গতকাল থেকে থেকে হংকংয়ে শুরু হয় ‘হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস’ টুর্নামেন্ট। আজ সেমিফাইনাল ও ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025