1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 24, 2026, 12:14 am
শিরোনাম
মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জেলা প্রশাসনের সভা টঙ্গীবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল

বরগুনায় ৩ জন জ্বর-কাশি নিয়ে আইসোলেশনে

Reporter Name
  • Update Time : Thursday, April 9, 2020,
  • 376 Time View

বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তিনজনকে ভর্তি করা হয়েছে। তারা জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত। তিনজনই বরগুনা সদর উপজেলার বাসিন্দা।

জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, আইসোলেশন ওয়ার্ডে ভর্তি তিনজনের মধ্যে একজন চট্টগ্রাম ও একজন ঢাকা থেকে এলাকায় এসেছিলেন। অপরজন স্থানীয় বাসিন্দা। তাদের মধ্যে আগে ভর্তি হওয়া দু’জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানোর হয়েছে। অপরজন বুধবার বিকেলে হাসপাতালে ভর্তি হন। তার নমুনা সংগ্রহ করে বৃহস্পতিবার ঢাকায় পাঠানো হবে।

একটি সূত্র জানায়, ঢাকাফেরত ব্যক্তিটি বুধবার ভোরে এলাকায় পৌঁছান। তিনি অ্যাম্বুলেন্স যোগে বরগুনায় এসে গোপনে নিজের বাড়িতে উঠেন। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে প্রশাসনকে জানালে, তারা এসে ওই ব্যক্তিকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে বরগুনা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো: সোহরব হোসেন বলেন, দু’জনের নমুনা সংগ্রহ করে আমরা ঢাকায় পাঠিয়েছি। ঢাকাফেরত ব্যক্তির নমুনা সংগ্রহ করে আজ বৃহস্পতিবার ঢাকায় পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025