1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 11, 2026, 3:20 am
শিরোনাম
টংগীবাড়ীতে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোর্টগাঁওয়ে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার সিরাজদিখানে ৩০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জে কারেন্ট জাল কারখানায় অভিযান: ৪২ হাজার রিল সুতা ও ৫ হাজার বর্গমিটার জাল জব্দ সিরাজদিখানের নতুন এসিল্যান্ড শিব্বির আহমেদ মুন্সীগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ হোগলাকান্দিতে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মুন্সীগঞ্জে ৩ লাখ ৫৪ হাজার ডোজ কলেরা টিকা, মাঠে GAVI প্রতিনিধি দল স্বপনকে বহিষ্কারের ‘প্রেস বিজ্ঞপ্তি’ ভুয়া, দাবি বিএনপির

যুক্তরাষ্ট্রসহ ৭ রাষ্ট্রদূতকে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ

Reporter Name
  • Update Time : Thursday, August 15, 2024,
  • 260 Time View

সাত দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে অবিলম্বে ঢাকায় ফেরার নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, রাশিয়া, সৌদি আরব, জাপান, জার্মানী, সংযুক্ত আরব আমিরাত ও মালে দূতাবাসে দায়িত্বরতরা।

বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক ডি. এম. সালাহ উদ্দিন মাহমুদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ওয়াশিংটন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, রাশিয়ার রাষ্ট্রদূত কামরুল হাসান, সৌদি আরবের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী, জাপানের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহম্মেদ, জার্মানির রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া, আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর ও মালের রাষ্ট্রদূত রিয়াল অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদকে সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত আসতে বলা হয়েছে।

পৃথক পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আপনাকে সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় বদলি করা হয়েছে। অতএব আপনাদের বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অবিলম্বে ঢাকায় ফিরে আসার অনুরোধ করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025