1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 11, 2026, 12:29 am
শিরোনাম
টংগীবাড়ীতে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোর্টগাঁওয়ে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার সিরাজদিখানে ৩০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জে কারেন্ট জাল কারখানায় অভিযান: ৪২ হাজার রিল সুতা ও ৫ হাজার বর্গমিটার জাল জব্দ সিরাজদিখানের নতুন এসিল্যান্ড শিব্বির আহমেদ মুন্সীগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ হোগলাকান্দিতে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মুন্সীগঞ্জে ৩ লাখ ৫৪ হাজার ডোজ কলেরা টিকা, মাঠে GAVI প্রতিনিধি দল স্বপনকে বহিষ্কারের ‘প্রেস বিজ্ঞপ্তি’ ভুয়া, দাবি বিএনপির

টংগীবাড়ীতে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Thursday, September 10, 2026,
  • 7 Time View

মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে পৃথক অভিযানে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ও সন্ধ্যায় টংগীবাড়ী উপজেলার উত্তর বেতকা ও কাঠাদিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বিকেল ৩টা ১০ মিনিটের দিকে উত্তর বেতকা এলাকার বেতকা বাজার থেকে তালতলাগামী সড়কের পাশে কামাল মিয়ার ফাঁকা জায়গার সামনের পাকা রাস্তা থেকে মুন্না শিকদার (৩২) নামে একজনকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি উত্তর বেতকা এলাকার মো. নিজাম শিকদারের ছেলে।
পরে গ্রেপ্তার মুন্না শিকদারকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে কাঠাদিয়া এলাকার একটি অটো গ্যারেজের সামনের পাকা গলি থেকে মো. রমজান ওরফে বাদশা সরদার (৪৪)-কে ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি কাঠাদিয়া এলাকার আয়নাল সরদারের ছেলে।
অভিযানে সর্বমোট ২১০ পিস ইয়াবা উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মুন্সীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025