1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 12, 2026, 3:19 pm
শিরোনাম
গজারিয়ার আনোয়ার হোসেনের মরদেহ ঢাকার বাসা থেকে উদ্ধার শেষ মুহূর্তে স্থগিত জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা অনুষ্ঠান শ্রীনগরে গভীর রাতে অগ্নিকাণ্ড: মসজিদ ও কাপড়ের দোকান ক্ষতিগ্রস্ত লৌহজংয়ের গোয়ালীমান্দ্রায় ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত টংগীবাড়ীতে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোর্টগাঁওয়ে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার সিরাজদিখানে ৩০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জে কারেন্ট জাল কারখানায় অভিযান: ৪২ হাজার রিল সুতা ও ৫ হাজার বর্গমিটার জাল জব্দ

গজারিয়ার আনোয়ার হোসেনের মরদেহ ঢাকার বাসা থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Saturday, September 12, 2026,
  • 17 Time View

গজারিয়ার আনোয়ার হোসেনের মরদেহ ঢাকার বাসা থেকে উদ্ধার
মুন্সীগঞ্জের গজারিয়ার আইনজীবী আনোয়ার হোসেন (৪৩)-এর মরদেহ রাজধানীর লালবাগের একটি বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহীদনগরের ৩ নম্বর গলির ১০/১ নম্বর বাড়ির দ্বিতীয় তলার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আনোয়ার হোসেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গোয়ালগাঁও গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি জজকোর্টের আইনজীবী ছিলেন।
পুলিশ ও পরিবারের বরাত দিয়ে জানা গেছে, আনোয়ার হোসেন নিয়মিত আদালতে যাতায়াত করতেন না। তিনি হতাশাগ্রস্ত ছিলেন এবং মাদকাসক্তির সমস্যাও ছিল বলে পরিবার পুলিশকে জানিয়েছে। বাসার ভেতরেই তিনি মাদক সেবন করতেন বলেও জানা গেছে।
পুলিশের প্রাথমিক ধারণা, অসুস্থতাজনিত কারণে দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
লালবাগ থানার পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025