1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 11, 2026, 10:43 am
শিরোনাম
লৌহজংয়ের গোয়ালীমান্দ্রায় ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত টংগীবাড়ীতে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোর্টগাঁওয়ে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার সিরাজদিখানে ৩০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জে কারেন্ট জাল কারখানায় অভিযান: ৪২ হাজার রিল সুতা ও ৫ হাজার বর্গমিটার জাল জব্দ সিরাজদিখানের নতুন এসিল্যান্ড শিব্বির আহমেদ মুন্সীগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ হোগলাকান্দিতে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

লৌহজংয়ের গোয়ালীমান্দ্রায় ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Friday, September 11, 2026,
  • 4 Time View

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকার ছাগলের হাটের সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঢাকার দোহার থানার উত্তর রায়পাড়া এলাকার শেখ ইউসুফের ছেলে মো. আরাফাত আহাম্মেদ শিহর (২৭) এবং মৃত নাদের বেপারীর ছেলে রফিক বেপারী (৪৫)।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে লৌহজং থানা পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে আরাফাতের কাছ থেকে ৪০ পিস এবং রফিকের কাছ থেকে ২০ পিস—মোট ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
লৌহজং থানার এসআই (নিঃ) শাহীন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025