1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 12, 2026, 3:21 pm
শিরোনাম
গজারিয়ার আনোয়ার হোসেনের মরদেহ ঢাকার বাসা থেকে উদ্ধার শেষ মুহূর্তে স্থগিত জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা অনুষ্ঠান শ্রীনগরে গভীর রাতে অগ্নিকাণ্ড: মসজিদ ও কাপড়ের দোকান ক্ষতিগ্রস্ত লৌহজংয়ের গোয়ালীমান্দ্রায় ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত টংগীবাড়ীতে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোর্টগাঁওয়ে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার সিরাজদিখানে ৩০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জে কারেন্ট জাল কারখানায় অভিযান: ৪২ হাজার রিল সুতা ও ৫ হাজার বর্গমিটার জাল জব্দ

শেষ মুহূর্তে স্থগিত জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Saturday, September 12, 2026,
  • 21 Time View

মঞ্চ প্রস্তুত, দাওয়াতপত্র বিতরণ এবং প্রচার-প্রচারণার সব আয়োজন শেষ। অনুষ্ঠানের আর মাত্র একদিন বাকি। এরই মধ্যে হঠাৎ স্থগিত করা হয়েছে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৯-২০২৬’ অনুষ্ঠান।
আগামীকাল রোববার (১৩ সেপ্টেম্বর) জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইতোমধ্যে অনুষ্ঠানস্থলে মঞ্চ প্রস্তুতের কাজও শেষ হয়েছে। সংশ্লিষ্টদের মধ্যে দাওয়াতপত্র বিতরণ এবং প্রচার-প্রচারণার কাজও সম্পন্ন হয়েছিল। এমন পরিস্থিতিতে শেষ মুহূর্তে অনুষ্ঠান স্থগিতের খবরে সংস্কৃতিপ্রেমী ও সুধীজনের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
বিশেষ করে যেসব শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেওয়ার কথা ছিল, তাদের নির্বাচন নিয়েও ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর অনুষ্ঠানটি নিয়ে বিতর্ক আরও জোরালো হয়।
সুধীজনদের কেউ কেউ মনে করছেন, সম্মাননা প্রাপকদের তালিকা নিয়ে তৈরি হওয়া বিতর্কের কারণেই শেষ মুহূর্তে অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে জেলা শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষের পক্ষ থেকে এমন কোনো কারণের কথা আনুষ্ঠানিকভাবে বলা হয়নি।
এদিকে জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. এরশাদ হাসান জানান, অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য কামরুজ্জামান রতন ওইদিন অন্য একটি কর্মসূচিতে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছেন। এ কারণে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুষ্ঠানটি স্থগিত করার কথা জানিয়েছেন।
কালচারাল অফিসারের ভাষ্য অনুযায়ী, প্রধান অতিথির উপস্থিতি নিশ্চিত না হওয়ায় আগামী ১৩ সেপ্টেম্বরের নির্ধারিত অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।
তবে শেষ মুহূর্তে এসে অনুষ্ঠান স্থগিত হওয়ায় এর প্রকৃত কারণ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সম্মাননা প্রাপকদের তালিকা নিয়ে যে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে, সেটির সঙ্গে অনুষ্ঠান স্থগিতের কোনো সম্পর্ক আছে কি না—এ বিষয়েও স্পষ্ট ব্যাখ্যা চান সংশ্লিষ্টরা।
এখন প্রশ্ন উঠেছে—নতুন তারিখে অনুষ্ঠানটি কবে অনুষ্ঠিত হবে, সম্মাননা প্রাপকদের তালিকায় কোনো পরিবর্তন আসবে কি না এবং বিতর্কের বিষয়গুলো নিয়ে কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দেবে কি না।
এ বিষয়ে জেলা শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও পরবর্তী ঘোষণা এখন অপেক্ষার বিষয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025