1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
August 23, 2026, 11:50 pm

শ্রীনগরে পুকুরে ডুবে চাচাতো দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Sunday, August 23, 2026,
  • 9 Time View

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে রাইন (৪) ও ইব্রাহিম (৫) নামে চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রাইন ওই এলাকার মহিউদ্দিন মোল্লার ছেলে এবং ইব্রাহিম মহসিন মোল্লার ছেলে।
স্বজনরা জানান, বাড়ি থেকে প্রায় ২০০ ফুট দূরে দুই মাস আগে একটি নতুন পুকুর খনন করা হয়। পুকুরটির পাশে একটি পাকা ঘাটও নির্মাণ করা হয়েছে। সকালে দুই শিশু ওই ঘাটের পাশে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে তারা পুকুরের পানিতে পড়ে যায় বলে ধারণা করছেন স্বজনরা।
ঘটনার প্রায় এক ঘণ্টা পর খোঁজাখুঁজি করে স্বজনরা পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করেন। পরে তাদের দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025