1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
August 23, 2026, 11:50 pm

টঙ্গীবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Sunday, August 23, 2026,
  • 44 Time View

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে টঙ্গীবাড়ী থানাধীন বেতকা সাকিনে জনৈক জসিমের উদয়ন রাইস মিলের পরিত্যক্ত জায়গার সামনের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতাররা হলেন—টঙ্গীবাড়ীর উত্তর বেতকা এলাকার আক্তার হোসেন মিল্কির ছেলে মো. রাসেল মিল্কি (৩৪) এবং একই এলাকার ফটিক খানের ছেলে বাবু খান (২৬)।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স এ অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025