1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
August 27, 2026, 7:13 am
শিরোনাম
১৬ বছর পর বিক্রমপুর জাদুঘরে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফিরোজ আহমেদ: জাদুঘর রক্ষায় সহযোগিতার প্রত্যাশা মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ মুন্সীগঞ্জে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ চোরাই ইজিবাইকসহ শিবচরের যুবক গ্রেপ্তার ২০২৭ সালের শিক্ষাক্রমে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলা: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম মুন্সীগঞ্জে ডিবি ও লৌহজং পুলিশের পৃথক অভিযানে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ গজারিয়ায় দুই রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার মুন্সীগঞ্জ লঞ্চঘাটে বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান, ৩২ অবৈধ স্থাপনা উচ্ছেদ শ্রীনগরে পুকুরে ডুবে চাচাতো দুই শিশুর মৃত্যু

সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মুন্সীগঞ্জের সিফাত হোসেনকে ২৫ হাজার টাকার অনুদান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Sunday, July 12, 2026,
  • 102 Time View

১০ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ উপলক্ষে মুন্সীগঞ্জের কৃতী কারাতে খেলোয়াড় সিফাত হোসেনকে ২৫ হাজার টাকার উৎসাহমূলক অনুদান প্রদান করা হয়েছে।
রোববার (১২ জুলাই) মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী সিফাত হোসেনের হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেন। অনুদানটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ ও প্রস্তুতির সহায়তা হিসেবে প্রদান করা হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার এবং জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভিন উপস্থিত ছিলেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী সিফাত হোসেনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় সর্বোচ্চ সাফল্য কামনা করেন। তিনি বলেন, জেলার প্রতিভাবান ক্রীড়াবিদদের বিকাশ, আন্তর্জাতিক অঙ্গনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং ক্রীড়াক্ষেত্রে আরও সাফল্য অর্জনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025