1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
June 26, 2026, 10:03 pm
শিরোনাম
শ্রীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যা মামলায় ৩ আসামি গ্রেফতার লৌহজংয়ে সন্ত্রাস ও মাদককারবারের অভিযোগে যুবক গ্রেফতার  মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আর্জেন্টিনার রাষ্ট্রদূত: সমর্থকদের সঙ্গে ফুটবল, উৎসবের আমেজে মুখর পদ্মাপাড় মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ভূমিকম্প মোকাবেলায় মুন্সীগঞ্জের সব ফায়ার স্টেশন প্রস্তুত মুন্সীগঞ্জে নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস পালিত শ্রীনগরে চোরচক্র সদস্যসহ ৭ আসামি গ্রেফতার মুন্সীগঞ্জে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা মুন্সীগঞ্জ শহরের বাবুল ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

শ্রীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যা মামলায় ৩ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Saturday, June 27, 2026,
  • 16 Time View

মুন্সীগঞ্জের শ্রীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার আলোচিত মামলায় বিশেষ অভিযান চালিয়ে ৩ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) শ্রীনগর থানাধীন মত্তগ্রাম আটিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মেহেদী হাসান অপূর্ব, পিতা: শাহাদাত পাঠান, গ্রাম: মত্তগ্রাম (পাঠান বাড়ি); আজিজুল শেখ (৫০), পিতা: রমিজ শেখ এবং মো. বাবুল হাওলাদার (৬০), পিতা: মৃত আবজাল হাওলাদার। তাদের সকলের বাড়ি শ্রীনগর উপজেলার মত্তগ্রাম এলাকায়।
পুলিশ জানায়, শ্রীনগর থানায় দায়ের করা চোর সন্দেহে গণপিটুনিতে হত্যা মামলার তদন্তে প্রাপ্ত তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ৩ জনকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। গণপিটুনির মতো ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025