1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
June 26, 2026, 6:24 pm
শিরোনাম
লৌহজংয়ে সন্ত্রাস ও মাদককারবারের অভিযোগে যুবক গ্রেফতার  মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আর্জেন্টিনার রাষ্ট্রদূত: সমর্থকদের সঙ্গে ফুটবল, উৎসবের আমেজে মুখর পদ্মাপাড় মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ভূমিকম্প মোকাবেলায় মুন্সীগঞ্জের সব ফায়ার স্টেশন প্রস্তুত মুন্সীগঞ্জে নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস পালিত শ্রীনগরে চোরচক্র সদস্যসহ ৭ আসামি গ্রেফতার মুন্সীগঞ্জে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা মুন্সীগঞ্জ শহরের বাবুল ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Friday, June 26, 2026,
  • 43 Time View

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরডুমুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ সবুজ মৃধা নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২৬ জুন) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান, পিপিএম-এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে চরডুমুরিয়া যাওয়ার সড়কের মুখে ব্রিজ সংলগ্ন এলাকা এবং আবুল মাতবরের ডোবার পাশের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটক সবুজ মৃধা সদর উপজেলার চরডুমুরিয়া এলাকার মৃধা বাড়ির বাসিন্দা। তিনি মৃত আবু সুফিয়ান মৃধার ছেলে। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025