মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পশ্চিম নাগেরহাট এলাকার রোমান শেখের বিরুদ্ধে সন্ত্রাস, মাদককারবার, চাঁদাবাজি ও ইভটিজিংয়ের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থেকে যুব সমাজকে বিপথে পরিচালিত করছে। তাদের অভিযোগ, মাদকের বিস্তারের কারণে তরুণদের মধ্যে নেতিবাচক প্রভাব তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।
এছাড়া এলাকাবাসীর অভিযোগ, রাস্তাঘাটে চলাচলকারী নারী ও শিক্ষার্থীদেরও হয়রানির শিকার হতে হচ্ছে, যা এলাকায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে এলাকাবাসী আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা পশ্চিম নাগেরহাট এলাকায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।