1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
June 26, 2026, 10:33 pm
শিরোনাম
শ্রীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যা মামলায় ৩ আসামি গ্রেফতার লৌহজংয়ে সন্ত্রাস ও মাদককারবারের অভিযোগে যুবক গ্রেফতার  মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আর্জেন্টিনার রাষ্ট্রদূত: সমর্থকদের সঙ্গে ফুটবল, উৎসবের আমেজে মুখর পদ্মাপাড় মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ভূমিকম্প মোকাবেলায় মুন্সীগঞ্জের সব ফায়ার স্টেশন প্রস্তুত মুন্সীগঞ্জে নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস পালিত শ্রীনগরে চোরচক্র সদস্যসহ ৭ আসামি গ্রেফতার মুন্সীগঞ্জে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা মুন্সীগঞ্জ শহরের বাবুল ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জ শহরের বাবুল ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জ সংবাদ ডেস্ক
  • Update Time : Thursday, June 25, 2026,
  • 619 Time View

মুন্সীগঞ্জ সদর উপজেলার সদর রোড এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শনের অভিযোগে বাবুল ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে সদর রোড এলাকায় মনিটরিং অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযান চলাকালে বাবুল ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ ও প্রদর্শনের প্রমাণ পাওয়া গেলে প্রতিষ্ঠানের মালিক নকুল চন্দ্র দাসকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভবিষ্যতে কোনো ধরনের মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ বা বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।
ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ ওষুধ সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025