1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
June 25, 2026, 8:44 pm
শিরোনাম
শ্রীনগরে চোরচক্র সদস্যসহ ৭ আসামি গ্রেফতার মুন্সীগঞ্জে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা মুন্সীগঞ্জ শহরের বাবুল ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু ২৮ জুন মুন্সীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন মুন্সীগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে শ্রীনগরে শিক্ষা উপকরণ মেলা-২০২৬ অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীনগরে ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত চেয়ারম্যান পদে নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র, মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ নজরুল ইসলাম হাওলাদারের

শ্রীনগরে চোরচক্র সদস্যসহ ৭ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Thursday, June 25, 2026,
  • 22 Time View

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে পেশাদার চোরচক্রের এক সক্রিয় সদস্যসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ৩ জন, সিআর ওয়ারেন্টভুক্ত ১ জন এবং অন্যান্য মামলার ২ জন আসামি রয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ১২টার দিকে শ্রীনগর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। অভিযানে শ্রীনগর উপজেলার সিংপাড়া এলাকা থেকে পেশাদার চোরচক্রের সক্রিয় সদস্য মো. পারভেজ শেখ (২৯)কে গ্রেফতার করা হয়।
এ ছাড়া মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত রুবেল (৪৪), জুয়েল (৪৭) ও আব্দুর রাজ্জাক (৩৮)কে আটক করা হয়। অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আসামি মো. রশিদ শেখকেও গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আকাশ আহম্মেদ ওরফে সৌরভ (৩২) এবং ৫৪ ধারায় মো. বেলাল হাওলাদার (২৫)কে গ্রেফতার করা হয়েছে।
শ্রীনগর থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025