1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
June 26, 2026, 10:43 pm
শিরোনাম
শ্রীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যা মামলায় ৩ আসামি গ্রেফতার লৌহজংয়ে সন্ত্রাস ও মাদককারবারের অভিযোগে যুবক গ্রেফতার  মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আর্জেন্টিনার রাষ্ট্রদূত: সমর্থকদের সঙ্গে ফুটবল, উৎসবের আমেজে মুখর পদ্মাপাড় মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ভূমিকম্প মোকাবেলায় মুন্সীগঞ্জের সব ফায়ার স্টেশন প্রস্তুত মুন্সীগঞ্জে নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস পালিত শ্রীনগরে চোরচক্র সদস্যসহ ৭ আসামি গ্রেফতার মুন্সীগঞ্জে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা মুন্সীগঞ্জ শহরের বাবুল ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Thursday, June 25, 2026,
  • 31 Time View

বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা, তথ্য গোপন করে বিয়ে এবং পরবর্তীতে নির্যাতনের অভিযোগে মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের কেওয়ার এলাকার এক ইতালি প্রবাসীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী মাইমুনা ইসলাম মুনার অভিযোগ, কেওয়ার এলাকার বাসিন্দা দুলাল কাজীর ছেলে মো. সাদ্দাম হোসেন নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেন এবং ৫ লাখ টাকা মোহরানায় বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর তিনি ইতালিতে চলে গেলে শ্বশুরবাড়ির লোকজন তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে এবং ১০ লাখ টাকা যৌতুক দাবি করে বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় গত ৯ এপ্রিল ২০২৬ মুন্সীগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতে মামলা দায়ের করা হয়। আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় সমন জারি করেছেন বলে মামলার নথি সূত্রে জানা গেছে।
মামলার শুনানিকালে একটি নিকাহনামার সত্যতা নিয়ে প্রশ্ন উঠলে আদালত সংশ্লিষ্ট কাজীকে মূল নিকাহ রেজিস্টারসহ সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানা গেছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, সাদ্দাম হোসেন এর আগে আরেকটি বিয়ের তথ্য গোপন করে এ বিয়ে করেছেন। তবে এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
অন্যদিকে, আসামিপক্ষও বাদী ও তার পরিবারের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেছে বলে জানা গেছে।
এ বিষয়ে অভিযুক্ত দুলাল কাজী ও সাদ্দাম হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025