মানববন্ধনে জুলাই যোদ্ধাদের স্বজন, সংবাদকর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে লিখিত বক্তব্য দেন অ্যাডভোকেট রাইসুল ইসলাম, জুলাই যোদ্ধা শহীদ সেলিম মাহমুদের ভাই সজল মোল্লা এবং আমার দেশ পত্রিকার সাংবাদিক মাহবুব প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও অ্যাডভোকেট শহীদ-ই-হাসান তুহিন, এনটিভির সাংবাদিক মহিউদ্দিন সুমন, প্রথম আলোর সাংবাদিক ফয়সাল হোসেন , মাই টিভির সাংবাদিক শেখ মো. রতন, সময়ের আলোর সাংবাদিক জুয়েল রানা, ভোরের ডাকের সাংবাদিক ফয়েজ আহমেদ এবং অধিকারের সমন্বয়ক মোহাম্মদ আরাফাত উজ্জামান বাবুসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকরা।
বক্তারা বলেন, নির্যাতনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং মানবাধিকার সুরক্ষায় সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।