1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 7, 2026, 3:11 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে ৩ লাখ ৫৪ হাজার ডোজ কলেরা টিকা, মাঠে GAVI প্রতিনিধি দল স্বপনকে বহিষ্কারের ‘প্রেস বিজ্ঞপ্তি’ ভুয়া, দাবি বিএনপির ছোটকাটাখালীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কৃষ্ণনামে মুখর মুন্সীগঞ্জ, জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব মাকহাটিতে ডিবির অভিযান ৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ডিঙ্গাভাঙ্গায় ডিবির অভিযান: ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দেয়ালিকা প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের যাত্রা শুরু লৌহজংয়ে বিএনপি অফিসের সামনে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৬ মুন্সীগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১

শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে শ্রীনগরে শিক্ষা উপকরণ মেলা-২০২৬ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Wednesday, June 24, 2026,
  • 110 Time View

শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে শ্রীনগরে
শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, উদ্ভাবনী সক্ষমতা ও বিশ্লেষণধর্মী চিন্তার বিকাশের লক্ষ্য নিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগরে অনুষ্ঠিত হয়েছে শিক্ষা উপকরণ মেলা, আলোচনা সভা ও একাডেমিক এক্সিলেন্স পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬।
আজ ২৪ জুন ২০২৬ (বুধবার) জেলা প্রশাসন, মুন্সীগঞ্জের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, শ্রীনগরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মেলায় অংশ নেওয়া ১৪টি প্রাথমিক ও ১৪টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন। তিনি শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন শিক্ষা উপকরণ, উদ্ভাবনী প্রকল্প ও প্রদর্শনী ঘুরে দেখেন এবং শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উপস্থাপনা দক্ষতা ও নতুন চিন্তার প্রশংসা করে সৃজনশীল কার্যক্রমে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষা নয়—সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা, প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা ও নৈতিক মূল্যবোধ অর্জনের মাধ্যমেই শিক্ষার্থীদের ভবিষ্যতের উপযোগী নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ভবিষ্যতেও জেলা পর্যায়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন এবং শিক্ষকদের শিক্ষার্থীবান্ধব শিক্ষা কার্যক্রম জোরদারের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শিক্ষা উপকরণ মেলায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং শিক্ষকদের মধ্যে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025