1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 7, 2026, 3:10 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে ৩ লাখ ৫৪ হাজার ডোজ কলেরা টিকা, মাঠে GAVI প্রতিনিধি দল স্বপনকে বহিষ্কারের ‘প্রেস বিজ্ঞপ্তি’ ভুয়া, দাবি বিএনপির ছোটকাটাখালীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কৃষ্ণনামে মুখর মুন্সীগঞ্জ, জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব মাকহাটিতে ডিবির অভিযান ৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ডিঙ্গাভাঙ্গায় ডিবির অভিযান: ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দেয়ালিকা প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের যাত্রা শুরু লৌহজংয়ে বিএনপি অফিসের সামনে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৬ মুন্সীগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১

সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Wednesday, June 24, 2026,
  • 117 Time View

মুন্সীগঞ্জ সদর উপজেলার পূর্ব শিলমন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, অবকাঠামো, স্যানিটেশন ব্যবস্থা, পানীয় জলের সুবিধা এবং সামগ্রিক শিক্ষা কার্যক্রম ঘুরে দেখেন। শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী হওয়া, নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি শিক্ষক-শিক্ষিকাদের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।
পরিদর্শনের সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025