1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
August 26, 2026, 6:45 am
শিরোনাম

২০২৭ সালের শিক্ষাক্রমে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলা: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Tuesday, August 25, 2026,
  • 8 Time View

২০২৭ সালের নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের জন্য খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। এ লক্ষ্যে চতুর্থ শ্রেণি থেকে একটি বিশেষ বইও প্রণয়ন করা হয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) মুন্সীগঞ্জ শহরের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ফুটবল, ক্রিকেটসহ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরে থাকা আটটি ইভেন্টের ওপর ভিত্তি করে বই প্রণয়ন করা হয়েছে। এ বিষয়ে তাত্ত্বিক অংশে ৪০ নম্বর এবং মাঠের খেলায় ৬০ নম্বর থাকবে। মোট ১০০ নম্বরের মধ্যে প্রয়োজনীয় নম্বর অর্জন না করলে শিক্ষার্থীরা পাস করতে পারবে না।
তিনি বলেন, সরকার পড়ালেখাকে যেভাবে গুরুত্ব দিচ্ছে, একইভাবে শিশু-কিশোরদের সুস্থভাবে বেড়ে ওঠা এবং মাদক থেকে দূরে রাখার লক্ষ্যেও খেলাধুলাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে সুযোগ দেওয়া হচ্ছে। দেশের স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
এর আগে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুন্সীগঞ্জ পৌরসভা দল ৩-১ গোলে লৌহজং উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025